তরঙ্গ নিলামে জিপি-রবির তুমুল লড়াই

৮ মার্চ, ২০২১ ১৯:১৮  
তরঙ্গ পেতে নিলামে গাঁট ছাড়া অবস্থায় শীর্ষস্থানীয় দুই ২১০০ মেগাহার্জের শেষ ব্লক নিয়ে তুমুল লড়াই চলছে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে। শেষ ব্লকের নিলাম শুরু হয় ২৯ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে শুরু হলেও অল্প সময়ের মধ্যে  ৪০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে। রাত আটটার গড়ায় ৭৩ তম রাউন্ড। এই রাউন্ডে ৪৫ ডলারে ওঠে নিলাম মূল্য। সন্ধ্যার পর প্রতিটি ডাকেই যখন গ্রামীণ ফোনের সিটিও ইয়েস কার্ড দেখিয়েছেন তার পরপরই কালক্ষেপন না করে সাড়া দিয়েছে রবি। রবি’র ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমদ এবং গ্রামীণফোনের সিটিও রাদে কোভাসেভিচ নিলামে ‘ইয়েস কার্ড’ নিয়ে তরঙ্গ পেতে নাছোর বান্দা অবস্থান গ্রহণ করেন। এর আগে জিপি, রবি এবং বাংলালিংক প্রত্যেকে ২১০০ মেগাহার্টজ ব্যান্ড স্পেকট্রামের একটি ব্লক ২৯ মিলিয়ন মার্কিন ডলারে কিনেছে। ১৮০০ মেগাহার্জে জিপি ০.৪ মেগাহার্টজ, রবি ২.৬ মেগাহার্টজ এবং বাংলালিংক ৩১ মিলিয়ন মার্কিন ডলার বেস প্রাইসে ৪.৪ মেগাহার্টজ কিনেছে। শেষ খবর পর্যন্ত তরঙ্গ কেনার মিশনে বাংলালিংক ১৮০০ ব্যান্ডে-৪.৪ মেগাহার্টজ  এবং ২১০০ ব্যান্ডে-৫ মেগাহার্টজ হিসেবে মোট ৯.৪ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। রবি ১৮০০ ব্যান্ডে ২.৬ মেগাহার্টজ এবং জিপি ও  টেলিটক এই ব্যান্ডে কোনো তরঙ্গ কেনেনি।